দক্ষিণ দিনাজপুর জেলার ইতিহাস গবেষক সমিত ঘোষ ও কৌশিক বিশ্বাস ” অচচর্চিত দক্ষিণ দিনাজপুরের কথা” নামে একটি বই প্রকাশ করলেন।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলা হল ইতিহাসের আকর। এই জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৌর্য,গুপ্ত, সেন, পাল প্রভৃতি যুগের ইতিহাস। ইংরেজ শাসনকালেও এই জেলায় বিপ্লবী আন্দোলনের গতি অন্যান্য জেলা থেকে অনেকটাই বেশি ছিল। এই সম্পর্কে অনেকেরই অনেক কিছু জানার রয়েছে। কিন্তু তা সত্ত্বেও অনেক ইতিহাস এখনো অনেকের জানা নেই। খিলাড়ি ইতিহাস লোকসংস্কৃতিকে নতুন করে মানুষের সামনে তুলে ধরতে দক্ষিণ দিনাজপুর জেলার ইতিহাস গবেষক সমিত ঘোষ ও কৌশিক বিশ্বাস ” অচচর্চিত দক্ষিণ দিনাজপুরের কথা” নামে একটি বই প্রকাশ করলেন। শুক্রবার সন্ধ্যায় বালুরঘাট সুবর্ণ তট সভাগৃহে এই বই প্রকাশ অনুষ্ঠানে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলার সাহিত্যিক মহল উপস্থিত ছিলেন। জেলার লুকিয়ে থাকা ইতিহাসকে মানুষের সামনে তুলে ধরতেই এই প্রয়াস বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *