বাৎসরিক যোগব‍্যায়াম যোগ প্রশিক্ষণ কেন্দ্রে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শিমুরালি যোগ প্রশিক্ষণ কেন্দ্রের বাৎসরিক যোগব‍্যায়াম অনুষ্টিত হলো শিমুরালি শান্তি সংঘের নিজস্ব মাঠে।অংশ গ্রহন করে আট থেকে আশি বছরের ছাত্র-ছাত্রীদের।মঞ্চে বিভিন্ন আসন পরিবেশন করে।নৃত‍্যের মাধ‍্যমে যোগ ব‍্যায়াম করে দেখান অন্বেষা ভৌমিক,প্রমিতি বর্মন এবং প্রেয়স্মী চক্রবর্তী।নির্মলা সিংহরায়,ভগবতী বিশ্বাস,গীতা ব‍্যানার্জী রা যোগা করে দেখালেনএদের প্রত‍্যকের বয়স ষাট বছরে উর্ধ্বে।কোচ বিজন ঘোষ বলেন, প্রত‍্যেকের আসন বা যোগব‍্যায়াম করা উচিত। শরীর কে ঠিক রাখতে। মঞ্চে উপস্থিত ছিলেন মৃন্ময় মৈত্র,অশোক ব‍্যানার্জী সহ ক্লাব সদস‍্যরা। যোগার অনুষ্টান দেখতে বহু মানুষের সমাগম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *