নেশায় আসক্ত যুবকের আত্মহত্যার পর পরিবারের সাথে দেখা করলেন বিজেপি মহিলা মোর্চার জেলা সাধারণ সম্পাদিকা শিখা সরকার তরু।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- নেশায় আসক্ত যুবকের আত্মহত্যার পর পরিবারের সাথে দেখা করলেন বিজেপি মহিলা মোর্চার জেলা সাধারণ সম্পাদিকা শিখা সরকার তরু। উল্লেখ্য গত মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডে অজয় মালি নামক বছর 20 এক যুবক নেশার টাকা যোগাড় করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।
ঘটনায় শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার যুবকের পরিবারের সাথে দেখা করলেন বিজেপি মহিলা মোর্চার জেলার সাধারণ সম্পাদিকা শিখা সরকার তরু। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চার সদস্য ও জেলার অবজারভার ষষ্ঠী জাসওয়াল সহ অন্যান্যরা। এলাকাবাসীদের সাথে কথা বলে বুনিয়াদপুর আট নম্বর ওয়ার্ড এলাকায় নেশার বিরুদ্ধে উপযুক্ত আইনানুর ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে আবেদন রাখেন বিজেপি মহিলা মোর্চার নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *