বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী, সেজে উঠেছে শহর।

বাঁকুড়া, সুদীপ সেন:- মেদনিপুর, পুরুলিয়ার পরে ১৭ ই ফেব্রুয়ারি শুক্রবার বাঁকুড়ায় প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
তিনি পুরুলিয়ার সভা শেষ করে বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ বাঁকুড়ায় প্রবেশ করেন।

মুখ্যমন্ত্রীর এই সভাকে ঘিরে বাঁকুড়া জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে সুদৃশ্য ব্যানার ,গেটে সেজে উঠেছে বাঁকুড়া শহর।

বৃহস্পতি বার দুপুরে মুখ্যমন্ত্রী বাঁকুড়া আসতেই তাঁকে স্বাগত জানাতে উপস্থিত হন তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া জেলা সাংগঠনিক সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র, পৌর সভার চেয়ারম্যান অলকাসেন মজুমদার ও অন্যান্য নেতৃত্ব রা।

পৌরসভার চেয়ারম্যান অলোকাসেন মজুমদার মুখ্যমন্ত্রী কে উত্তরীয় পরিয়ে সন্মান ও স্বাগত জানান ।

শুক্রবারের মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভাকে ঘিরে বাঁকুড়া জেলা জুড়ে উন্মাদনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *