আগামী কাল শিব চতুর্দশী তাই সাজো সাজো রব জটেশ্বর শিব মন্দিরে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আগামী কাল শিব চতুর্দশী তাই সাজো সাজো রব জটেশ্বর শিব মন্দিরে। আলিপুরদুয়ার জেলায় ফালাকাটা ব্লকের জটেশ্বরে অবস্থিত এই মন্দির। প্রতিবছর শিবরাত্রিতে লক্ষ ভক্তের সমাগম হয় এখানে।শুধু বাংলা নয় ভিনরাজ্য থেকেও ভক্তরা আসেন। তাই শুক্রবার সকাল থেকে চলছে মন্দির সাজানোর কাজ।জানা গিয়েছে, শিব রাত্রি উপলক্ষে ফালাকাটা ব্লকের জটেশ্বর গরুহাটির মাঠে অনুষ্ঠিত হতে চলেছে এক বিশাল মেলা। ১৫ দিন ধরে চলবে ওই মেলাটি।আর এই মেলা ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। দীর্ঘদিন পর মেলার আয়োজনে খুশি স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *