নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ- মানুষের অভাব অভিযোগ শুনতে নিজের কেন্দ্র বালুরঘাটে পাড়ায় সুকান্ত কর্মসূচি শুরু করলেন সাংসদ সুকান্ত মজুমদার। পরীক্ষামূলক এই কর্মসূচি ফলপ্রসূ হলে রাজ্যের অনান্য জায়গায় এই কর্মসূচি নেওয়া হবে বলে জানান ওই সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি।
জানা গিয়েছে, শুক্রবার থেকে তিনদিন নিজের লোকসভা কেন্দ্র বালুরঘাটে একাধিক কর্মসূচি রয়েছে সুকান্ত মজুমদারের। এরমধ্যে অন্যতম পাড়ায় সুকান্ত কর্মসূচি। তবে পাড়ায় সুকান্ত কর্মসূচির আগে এদিন বেলা ১২ টা নাগাদ প্রথম তিনি যান বালুরঘাট খাদিমপুর উচ্চ বিদ্যালয়ে। এই বিদ্যালয়েই তিনি পড়াশোনা করতেন। সেখানে একটি অসম্পূর্ণ অডিটোরিয়ামের কাজ সমাপ্ত করার জন্য তার এমপি ল্যাডের ১০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। ওই কাজের সূচনা করেন তিনি। এরপর হিলির ১৪ হাত কালি এলাকায় যান ৬১ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানের সিভিক
অ্যাকশন প্রোগ্রামে। বিকেলে সুকান্ত যান তপন ব্লকের আউটিনা গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেখানে সামিল হন পাড়ায় সুকান্ত কর্মসূচিতে।
মানুষের অভাব অভিযোগ শুনতে নিজের কেন্দ্র বালুরঘাটে কর্মসূচি শুরু করলেন সাংসদ সুকান্ত মজুমদার।












Leave a Reply