দিল্লিকে মডেল করে দক্ষিণ দিনাজপুর জেলার বুথে বুথে গিয়ে মানুষের কাছে প্রচার আম আদমি পার্টির।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- দিল্লিকে মডেল করে দক্ষিণ দিনাজপুর জেলার বুথে বুথে গিয়ে মানুষের কাছে প্রচার আম আদমি পার্টির। পঞ্চায়েত নির্বাচনে এখনও প্রতিদন্ধীতা করার সবুজ সংকেত না আসলেও, কাজ এগিয়ে রাখছে দক্ষিণ দিনাজপুর জেলা শাখা।
জানা গিয়েছে, বছর দেড়েক আগে জেলা কমিটি গঠনের মধ্যে দিয়ে এজেলায় সাংগঠনিক পরিচিত শুরু করেছিল অরবিন্দ কেজরিওয়ালের এই দল। এরপর টেন্ট খাটিয়ে হাট ও বাজার ক্যাম্পেনিং করে সাংগঠনিক কর্মসূচি চলছিল। সেইসঙ্গে পোস্টারিং, লিফলেট বিলি করে প্রচার চলে। বর্তমানে ২৫০০ বেশি সদস্য সংখ্যা হয়েছে বলে দাবি। ইতিমধ্যে কুশমন্ডি ব্লকে দলীয় কার্যালয় খুলেছে আম আম পার্টি দক্ষিণ দিনাজপুর শাখা। সাংগঠনিক ভিত্তিতে কুশমন্ডি ও হরিরামপুর ব্লকের কিছু গ্রাম সংসদে প্রার্থী দেওয়ায় পরিকল্পনা করেছে এই দল। ওই দুটি ব্লকের পাশাপাশি এবার বালুরঘাট ব্লকেরও কিছু বুথে গিয়ে মানুষের কাছে দলীয় প্রচার করছেন দলীয় নেতা কর্মীরা। সেখানে তারা দিল্লির সরকারকে মডেল করে জোর প্রচার চালাচ্ছেন। দিল্লির শিক্ষা ব্যবস্থা, ২০০ কম ইউনিটে বিদ্যুৎ বিল মুকুব, ফরিস্তা প্রকল্প, মহল্লা ডাক্তারখানা ইত্যাদি তুলে ধরছেন তারা। যার নেতৃত্ব দিচ্ছেন পার্টির জেলা সভাপতি মৃত্যুঞ্জয় বসাক। তিনি বলেন, দিল্লির কিছু স্কুলে বিনামূল্যে আবার কিছু বেসরকারি স্কুলে খুব অল্প পয়সায় পড়ার ব্যবস্থা করেছে আম আদমি পার্টির সরকার। এছাড়া নিদিষ্ট ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিলে ছাড়ের ব্যবস্থা করেছে এই সরকার। মানুষের চিকিৎসার প্রয়োজনে প্রতি পাড়ায় বিনামূল্যে ডাক্তারখানা করা হয়েছে। যা মহল্লা ডাক্তারখানা নামেই পরিচিত। রাস্তায় রাস্তায় অসহায় মানুষের সহায়তায় ফরিস্তা প্রকল্প করেছে সেখানে আমাদের সরকার। সেগুলোকেই মানুষের সামনে তুলে ধরা হচ্ছে। মৃত্যুঞ্জয় বাবুর কথায়, কিছু গ্রাম সংসদে প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুত আমরা। এনিয়ে অন্তত ১০০ টি বুথে প্রচারাভিযান করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। আমাদের কেন্দ্রীয় কমিটি এখনও এরাজ্যে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদন্ধীতা করার নির্দেশ দেয়নি। কিছুদিনের মধ্যে এব্যাপারে পরিস্কার হব। তবে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদন্ধীতার সব কাজ এগিয়ে রাখছি আমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *