মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর স্বপ্নের চোখের আলো প্রকল্পের পরিষেবা শিবির নিয়ে এবার পুর নাগরিকদের দরজায় হাজির হলো বালুরঘাট পুরসভা।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ- এক কথায় বলতে গেলে দুয়ারে চোখের আলো। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর স্বপ্নের চোখের আলো প্রকল্পের পরিষেবা শিবির নিয়ে এবার পুর নাগরিকদের দরজায় হাজির হলো বালুরঘাট পুরসভা।

আজ বালুরঘাট শহরের ১৬ নম্বর ওয়ার্ডে বালুরঘাট পুরসভার তরফে এই শিবির অনুষ্ঠিত হয়। বিনামুল্যে চক্ষু পরীক্ষা ও তার পরবর্তীতে অপারেশন ও চশমা প্রদানের যাবতীয় পরিষেবা নিতে এলাকার প্রায় ৬০ থেকে ৭০ জন বয়ষ্ক মানুষজন আজ শিবিরে হাজির হয়েছেন।

যদিও বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানিয়েছেন, এই প্রথম নয় এর আগেও তারা অনান্য ওয়ার্ডে মুখ্যমন্ত্রীর এই চোখের আলো প্রকল্পের মধ্যমে এলাকার পুরনাগরিকদের কাছে এই পরিষেবা পৌছে দিয়েছি। আজ এই ১৬ নম্বর ওয়ার্ডের পুরনাগরিকদের এই শিবির থেকে চোখ পরীক্ষার পর তাদের অপারেশনের ব্যবস্থা যেমন করা হবে। তেমনি অপারেশনের পর তাদের বিনামুল্যে চশমাও প্রদান করা হবে বলে তিনি জানান।
শিবির সুত্রে জানা গেছে শিবিরে চোখের ছানি ও চোখের অনান্য পরীক্ষা করা হবে। ছানি অপারেশনে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন। চোখে ছানির ফলে যাঁরা দৃষ্টিশক্তি হারাতে বসেছেন, তাঁদের চিহ্নিত করে নিকটবর্তী কোনও সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশন করানো হবে। অথবা স্থানিও কোন স্বেচ্ছাসেবী সংস্থ্যার মধ্যমে জেলা স্বাস্থ্য দফতরের অনুমতি ক্রমে সেখানে করা হবে অপারেশন। চোখের পাওয়ার কমে যাওয়া এবং অন্যান্য চক্ষুরোগেরও চিকিৎসার ব্যবস্থাও থাকছে এই চোখের আলো প্রকল্পের শিবিরে। অপারেশনের পর রোগীদের বিনামুল্যে চশমা ও দেওয়া হবে পুরসভার পক্ষ থেকে এই প্রকল্প থেকে।

অপরদিকে বাড়ির দুয়ারেঅতি সহজেই মানবদেহের অতি মুল্যবান চোখ পরীক্ষা করিয়ে নিতে পারায় খুশি এলাকার বয়ষ্ক মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *