দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বিমলা সুন্দরী মেমোরিয়াল বুক ব্যাংকের উদ্যোগে পুস্তক বিতরণী কর্মসূচি চলল হিলিতে। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের নওপাড়া তিওড় সমাজকল্যাণ সমিতির সভাকক্ষে এলাকার দু:স্থ মোট ৩৫৬ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে পুস্তক বিতরণ করা হয়। গত ১৫ বছর ধরে এই পুস্তক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই মেমোরিয়াল বুক ব্যাংকের মাধ্যমে। দক্ষিণ দিনাজপুরের বিশিষ্ট সমাজসেবী বঙ্গরত্ন অমূল্য রতন বিশ্বাস এর মায়ের স্মৃতির উদ্দেশ্যে এই বুক ব্যাংক তিনি প্রতিষ্ঠা করেন। উপস্থিত অতিথিবৃন্দদের উত্তরীয়, পুষ্পস্তবক এবং সম্মাননা স্মারক প্রদান করা হয় সংগঠকদের পক্ষ থেকে। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গেরা। এই পুস্তক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা, ভারত সেবাশ্রম সংঘর স্বামী দিবাকরানন্দ মহারাজ প্রমূখ। সংগঠনের কর্ণধার অমূল্য রতন বিশ্বাস বলেন, আগামী দিনেও এলাকার শিক্ষার অগ্রগতির তাগিদে দুঃস্থদের মধ্যে বিনামূল্যে পুস্তক বিতরণ কর্মসূচি চালু থাকবে।
বিমলা সুন্দরী মেমোরিয়াল বুক ব্যাংকের উদ্যোগে পুস্তক বিতরণী কর্মসূচি চলল হিলিতে।












Leave a Reply