ভয়াবহ দুর্ঘটনা জলদাপাড়া জাতীয় উদ্যানে, চোখের নিমেষে গাড়ি নর্দমায় উল্টে দিল দুই গন্ডার।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ভয়াবহ দুর্ঘটনা জলদাপাড়া জাতীয় উদ্যানে।এলাকা দখলের লড়াইয়ে মত্ত দুই গন্ডার আচমকাই উঠে আসে জঙ্গল পথে।ঠিক তখনই ওই বনপথ ধরে যাচ্ছিল একটি পর্যটক বোঝাই সাফারি কার।জিপসটি দেখা মাত্রই দুই গন্ডারের সমস্ত রোষ গিয়ে পড়ে ওই জিপসির উপর।চোখের নিমেষে গাড়িটিকে বনপথের পাশের নর্দমায় উল্টে দেয় দুই গন্ডার।জলদাপাড়ার ইতিহাসে গন্ডারদের ওই ধরনের বেপরোয়া আক্রমণের কোনো নজির নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *