পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দীঘা দেবেন্দ্র লাল জগবন্ধু উচ্চ শিক্ষা বিদ্যালয়ের অংকের শিক্ষক নন্দ গোপালপাত্র কে ওই স্কুলের দশম শ্রেণীর ছাত্র মুস্তাকিন নামে একটি ছাত্রস্কুলে দেরি করে আসায় ও ওই শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় নন্দ বাবু প্রতিবাদ করেন। তারই প্রতিবাদ ে ওই ছাত্রটি মাস্টারকে মেরে ফেলার হুমকি দেয়, যার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। পরবর্তীকালে ওই শিক্ষক যখন বাড়ি ফিরছিলেন তখনই বহিরাগত লোকজন এনে গাড়িকে দাঁড় করিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এরই প্রতিবাদে আজ স্কুলের ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনায় বসেন শিক্ষকরা। সেই সঙ্গে স্কুলে উপস্থিত হয়েছেন প্রাক্তন ছাত্ররা তাদের মূলত দাবি ওই ছাত্রকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং স্কুলের পরিবেশকে ফিরিয়ে আনা হোক। এই মুহূর্তে স্কুলে পুলিশ পোস্টিং করা হয়েছে স্কুলের নিরাপত্তার খাতিরে ও সেইসঙ্গে বাড়তি নজরদারি চালানো হচ্ছে ওই স্কুলের উপরে।
মাস্টারকে মেরে ফেলার হুমকি মারধর করার অভিযোগ দশম শ্রেণীর এক ছাত্রের বিরুদ্ধে, দীঘা দেবেন্দ্র লাল জগবন্ধু উচ্চ শিক্ষা বিদ্যালয়ে চাঞ্চল্য।












Leave a Reply