সীমান্ত এলাকায় গ্রামবাসীদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন ।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ১১ মার্চঃ– সীমান্ত এলাকায় গ্রামবাসীদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন । জনসাধারণের সুবিধার্থে শিবভাতলা এলাকায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম করে বিএসএফ । কর্মসূচীর মাধ্যমে প্রায় ৫০০ জন বাসিন্দা সহ ছাত্রছাত্রীদের মধ্যে খেলার সামগ্রী তুলে দেন বিএসএফ আধিকারিকরা । বিলি করা হয়েছে প্রয়োজনীয় গৃহস্থলীর সামগ্রীও । ২৬নং বিএসএফ ব্যাটেলিয়নের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা । এলাকার মানুষদের মধ্যে বিনামূল্যে ওষুধপত্রও বিলি করা হয় ।
বিএসএফ আধিকারিকরা জানিয়েছেন, জনসাধারণের পাশে দাঁড়াতে প্রতি বছর এমন উদ্যোগ নেন তাঁরা । অনুষ্ঠানের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য শিবির ও ছাত্রছাত্রীদের খেলার সামগ্রী এবং গৃহস্থলীর সামগ্রী বিলি করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *