বিজেপির ‘বুথ সশক্তিকরণ অভিযান’ কর্মসূচিকে কেন্দ্র করে দেওয়াল লিখন করলেন ড: সুকান্ত মজুমদার।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত দক্ষিণ খানপুর, বুথ নং ৮৮ থেকে বিজেপির ‘বুথ সশক্তিকরণ অভিযান’ কর্মসূচিকে কেন্দ্র করে এই প্রথম দেওয়াল লিখন করলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি ড: সুকান্ত মজুমদার মহাশয়।বিজেপি রাজ্যসভাপতির হাত ধরে শুরু হলো এই প্রথম পঞ্চায়েত ভোট এর দেওয়াল লিখন।এই দেওয়াল লিখন এ প্রার্থীর নাম না থাকলে ও দলের প্রতীকী চিহ্ন একে দেওয়াল লিখনের শুভ শুচনা করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুত্রের খবর গত পঞ্চায়েত নির্বাচনে উক্ত খানপুর এলাকায় বিজেপি প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করে,এলাকায় প্রচুর কাজও করেছেন বলে দাবী ওই বিজেপি জয়ী প্রার্থী র।সেই সুবাদে আসন্ন পঞ্চায়েতের নির্বাচনের আগেই দলের প্রতিক চিহ্ন অংকন করে দেওয়াল দখল করে রাখছেন বিজেপি সাংসদ তথা রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার। তার হাত ধরেই শুরু হয়ে গেল বিজেপির পঞ্চায়েত নির্বাচনের দামামা।
বিজেপি এই দেওয়াল লিখন ঘিড়ে মুখ খোলেননি কোন রাজনৈতিক দলের কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *