বুথ সংগঠন শক্তিশালী করতে বিশেষ উদ্যোগ বিজেপির।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে গ্রাম স্বশত্তীকরণ অভিযান বিজেপির। এদিন গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা থেকে এই কর্মসূচি সূচনা করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ১০ নম্বর অমৃত খন্ড পঞ্চায়েতের খানপুর এলাকায় কর্মসূচীর সূচনা করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। কর্মসূচিতে উপস্থিত গ্রামবাসীদের মধ্য থেকে বুথ সভাপতি নির্বাচিত করা হয়। আগামীতে জেলার বিভিন্ন প্রান্তে প্রতিটি বুথে দুজন করে কার্যকর্তার মাধ্যমে এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাবে বিজেপি নেতৃত্ব। এদিনের কর্মসূচিতে দাঁড়িয়েই নিজেদের অসুবিধার কথা তুলে ধরেন গ্রামবাসীরা। গ্রাম থেকে মেইন রাস্তায় ওঠার প্রায় দু’কিলোমিটার রাস্তা সারাইয়ের দাবীতে সরব হন সকলে। গ্রাম শাসত্তিকরণ কর্মসূচিতে বাসিন্দাদের মৃদু বিক্ষোভও লক্ষ্য করা গেছে। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন বুথ সংগঠন শক্তিশালী করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *