সৈয়দপুর অঞ্চলে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ১০০ টি পরিবার তৃণমূল যোগদান করল।

নিজস্ব সংবাদদাতা, দঃ দিনাজপুরঃ-সৈয়দপুর অঞ্চলে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ১০০ টি পরিবার তৃণমূল যোগদান করল। রবিবার হরিরামপুর ব্লকের সৈয়দপুর অঞ্চলে বাম এবং বিজেপি ছেড়ে ১০০টি পরিবার তৃণমূলে যোগদান করতেই খুশির হাওয়া তৃণমূল শিবিরে। এই দিন নবাগত কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি মৃণাল সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি হাতেম আলী, যুব তৃণমূল জেলা সভাপতি অম্বরিশ সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। পঞ্চায়েত নির্বাচনের আগে ১০০ টি পরিবারের তৃণমূলে যোগদানে দলীয় শক্তি অনেকাংশেই বৃদ্ধি হবে বলে মনে করছেন জেলার রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *