কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলায় শুরু হল উচ্চ মাধ্যমিক।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলায় শুরু হল উচ্চ মাধ্যমিক। এবারে জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৫৫২৫ জন । যা মাধ্যমিকের থেকে প্রায় দুই হাজার বেশি । এবছর জেলা থেকে ৬৭৩৮ জন ছাত্র এবং ৮৭৮৭ জন ছাত্রী পরীক্ষা দিচ্ছে বলে জানা গেছে। এবছর জেলায় ১০ টি মেন ভেনু ৩৮ টি সাব ভেনু রয়েছে। জেলায় মোট ৪৮ টি পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা হচ্ছে বলে জানা গেছে। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে কড়া ব্যবস্থা গ্রহণ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ । মোবাইলের ব্যবহার রুখতে পরীক্ষাকেন্দ্রগুলিতে কড়া পদক্ষেপ থাকছেই । এদিন সকাল ১০ টা থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ১টা ১৫ মিনিটে । খাতা জমা দেওয়ার ক্ষেত্রেও নিয়মে কড়াকড়ি । উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রের খবর, তিন ঘণ্টার পরীক্ষায় ১২টা ৪৫ মিনিটের আগে খাতা জমা দেওয়া যাবে না । প্রশ্নপত্র বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রুখতেই খাতা জমা দেওয়ায় এই পদক্ষেপ করা হয়েছে বলে খবর । উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুর জেলার এবার হিলি অঞ্চলকে স্পর্শকাতর চিহ্নিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *