সাংসদ সুকান্ত মজুমদারের ঐকান্তিক প্রচেষ্টায় চালু হলো ফ্রি মেডিক্যাল ক্যাম্প।

নিজস্ব সংবাদদাতা, গংগারামপুর :- প্রাত্যহিক রাজনৈতিক কর্মকান্ডকে একপাশে সরিয়ে রেখে এলাকার জনগনের জন্য এলাকার সাংসদ সুকান্ত মজুমদারের ঐকান্তিক প্রচেষ্টায় চালু৷ হলো ফ্রি মেডিক্যাল ক্যাম্প।আজ গংগারামপুরে ঠ্যাংগাপাড়ার শিবমন্দির এলাকায় এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সুকান্ত মজুমদারের প্রচেষ্টায় এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে স্থানিও চিকিৎসকদের পাশাপাশি কলকাতা থেকে বিশিষ্ট চিকিৎসকগন উপস্থিত থেকে এলাকার মানুষকে চিকিৎসা পরিষেবা দেন। পাশাপাশি বিনামুল্যে রোগীদের মধ্যে অসুধ প্রেস্ক্রিপশন অনুযায়ী বিলি করা হয় আজকের এই মেডিক্যাল ক্যাম্প থেকে।

প্রত্যন্ত এলাকার মানুষজন সাংসদের উদ্যোগে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প থেকে যাবতীয় চিকিৎসা পরিষেবা পেয়ে উপকৃত হয়ে সাংসদের এই উদ্যোগকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *