বেআইনি অবৈধভাবে পাচার হওয়া একটি বালু বোঝায় গাড়ি আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হলো।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর গোপন সূত্রে খবর পেয়ে ফালাকাটার ধুপগুড়ি মোড় সংলগ্ন এলাকা থেকে বেআইনি অবৈধভাবে পাচার হওয়া একটি বালু বোঝায় গাড়ি আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হলো। এবিষয়ে ফালাকাটার রিভিনিউ অফিসার সনদ ঘোষ বলেন, আমাদের কাছে খবর ছিল, রয়েলটি ছাড়া বালি বোঝায় গাড়ি এখানে দিয়ে বালি নিয়ে যাচ্ছে। আমরা সেই সূত্র অনুযায়ী এখানে এসে গাড়িটিকে আটক করি এবং তার বৈধ কাগজপত্র দেখাতে বললে এই গাড়ির চালক কোন কিছুই দেখাতে পারেনি। এরপর আমরা সেই গাড়িটিকে ধরে ফালাকাটা থানার পুলিশের হাতে তুলে দেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *