ভয়াবহ অগ্নি সংযোগের ঘটনা বর্ধমান শহরের নীলপুর এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমানঃ- এই মুহূর্তে সবথেকে বড় খবর বর্ধমান শহরের নীলপুর এলাকার অতুল স্মৃতির সংঘ ক্লাবের নিচে ছিল একটি গ্যাসের দোকান। সেখানেই ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটে ওই গ্যাসের দোকানে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের দুটি ইঞ্জিন। পাশাপাশি খবর যায় বর্ধমান থানায় বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয় ঘটনাস্থলে। পুলিশ সূত্রে খবর আহত হয়েছেন দুজন। আগুন লাগার সঙ্গে সঙ্গে দোকানের ভিতরে থাকার সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুন দেখতে পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। আগুন লাগার ঘটনায় চরম উত্তেজনা ছড়ায় নীলপুর অতুল স্মৃতি সংঘ এলাকায়। ক্যামেরার মুখোমুখি হয়ে দমকল বিভাগে এস আই রঞ্জিত চট্টোপাধ্যায় তিনি বলেন, হঠাৎ এই গ্যাস সিলিন্ডার দোকানে আগুন লেগে যায়। আমরা অনুমান করছি গ্যাস সিলিন্ডার ফেটেই এই আগুন লেগেছে। দোকানটিতে গ্যাসের এজেন্সি বা গ্যাস সারানো হতো গ্যাসের সিলিন্ডার ফেটে সম্ভবত লিখেছে সেই আগুন। সেটা আমরা তদন্ত করে দেখছি। 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাসবিহারী হালদার বলেন, আমরা খবর পাই অতুলস্মৃতি সংঘের নিচে একটি গ্যাসের দোকান ছিল এখানে আগুন লেগেছে। কিভাবে এই আগুন লেগেছে সেটা তদন্ত করে দেখছে প্রশাসন। প্রশাসনিক তৎপরতায় খুব তাড়াতাড়ি আগুনকে নিয়ন্ত্রণে আনা গেছে তার জন্য আমি প্রশাসনকে সাধুবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *