নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মদ্যপানের টাকা না দেওয়ায় মদ্যপ অবস্থায় বিয়ারের বোতল দিয়ে এক যুবককে বেধারক মারধর। ঘটনাস্থলে গুরুতর আহত হয় যুবক। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানা এলাকার সুকান্ত পল্লীর। আহত যুবক বিষ্ণু পালের অভিযোগ, গতকাল রাতে বাড়ির পাশেই বসেছিল সে। আচমকাই এক যুবক মদ্যপ অবস্থায় এসে তার কাছে মদের টাকা চাই, দিতে রাজি হয়নি বিষ্ণু পাল। অভিযোগ তারপরেই বিয়ারের বোতল ভেঙে তাকে আক্রমণ করে, এছাড়াও শুরু করে মারধর। ঘটনাস্থলেই গুরুতর আহত হয় যুবক বিষ্ণু পাল, কেটে যায় শরীরের বিভিন্ন অংশ। যদিও গতকাল রাতে শান্তিপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়ে আজ দ্বারস্থ হয় শান্তিপুর থানার, এছাড়াও অভিযুক্তর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে থানায়। তবে এই ঘটনার পর থেকেই ব্যাপক আতঙ্কে রয়েছে আক্রান্ত যুবক বিষ্ণু পাল, পরিবার রয়েছে চিন্তায়, এমনটাই জানান আক্রান্ত যুবক। তবে যুবকের অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ।
মদ্যপানের টাকা না দেওয়ায় মদ্যপ অবস্থায় বিয়ারের বোতল ভেঙে এক যুবককে বেধারক মারধর।












Leave a Reply