স্বনামধন্য বালুরঘাট হাইস্কুলের ১১৭ তম প্রতিষ্ঠা দিবস পালিত হল বিদ্যালয় প্রাঙ্গণে ।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ১৫ মার্চ— স্বনামধন্য বালুরঘাট হাইস্কুলের ১১৭ তম প্রতিষ্ঠা দিবস পালিত হল বিদ্যালয় প্রাঙ্গণে । এদিন বিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকদের উপস্থিতিতে ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কেক কেটে বিদ্যালয়ের জন্ম দিন পালন করা হয়েছে । উচ্চমাধ্যমিক পরীক্ষার কারণে বিদ্যালয়ের জন্মদিন পালনে উপস্থিত থাকতে পারেনি উচ্চমাধ্যমিক ছাত্ররা । উল্লেখ্য, স্বাধীনতার পূর্বে স্থাপিত হয় বালুরঘাট হাইস্কুল । এই স্কুলের সাথে স্বাধীনতা সংগ্রামীদের অগণিত স্মৃতি জড়িয়ে আছে । বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা বর্তমানে দেশবিদেশে সুনামের সঙ্গে প্রতিষ্ঠিত । এবারে ১১৭ তম জন্মদিনে বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি কামনা করেছেন ছাত্র শিক্ষক সকলেই ।
***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *