বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- উত্তরের রোববার আয়োজিত ‘বাংলার জন্য বাঙালির সাথে’ আন্তর্জাতিক আলোচনা চক্র অনুষ্ঠিত হলো গত ১৬ মার্চ ২০২৩, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের হোটেল সেরেনার সভাকক্ষে। এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার বাঙালির সম্মিলিত উপস্থিতিতে বিকেল চারটা থেকে রাত্রি ন’টা পর্যন্ত চলে এই বিশেষ আলোচনা চক্র । বিশিষ্ট সংগীত শিল্পী বিভাস রায়ের সূচনা সঙ্গীতের মধ্য দিয়ে এই আলোচনা চক্রের শুভ সূচনা হয়। বাংলাভাষা বাঙালির চেতনা, দ্বিখন্ডিত বাঙালির বর্তমান পরিস্থিতিসহ নানান দিক নিয়ে আজকের এই আলোচনা চক্রে উপস্থিত সমস্ত সম্মানিত গুণীজনরা আলোচনা করেন। আজকের এই আলোচনায় বাংলাভাষার সংকটের নানাদিক উঠে আসে । উঠে আসে একুশে ফেব্রুয়ারির কথা, শিলচরের ভাষা আন্দোলন ১৯ শে মে’র কথা সহ আরো অনেক ভাষা আন্দোলনের ইতিহাস। এই আলোচনার পাশাপাশি বাংলা ভাষার নানান সম্ভাবনার কথাও শোনা যায় বিশিষ্টজনদের মুখ থেকে। এই সান্ধ্যকালীন আন্তর্জাতিক আলোচনা চক্রে সভাপতিত্ব করেন বিশিষ্ট অধ্যাপক ও ইতিহাস গবেষক বঙ্গরত্ন হিমাংশু কুমার সরকার মহাশয় এবং বিশেষ অতিথি হিসেবে আসন অলংকৃত করেন বিশিষ্ট কবি ও গবেষক অগাস্টিন ক্রুজ ঢাকা বাংলাদেশ, বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার বগুড়া বাংলাদেশ, এবং বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক মাননীয় স্বপন কুমার বিশ্বাস মহাশয়। আলোচনা চক্রের ফাঁকে ফাঁকে স্বরচিত কবিতা পাঠ আবৃত্তি পরিবেশন ও সংগীত পরিবেশন অনুষ্ঠিত হয়। আজকের এই বিশেষ আলোচনা শিবিরে চক্রে বাংলাদেশের দুই বিশিষ্ট ব্যক্তিত্বকে উত্তরের রোববারের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক উপহার দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে মাননীয় বিশ্বনাথ লাহা মহাশয় বিশিষ্ট অতিথি অগাস্টিং ক্রুজ এবং শোয়েব শাহরিয়ার মহাশয়ের হাতে ‘বর্ণালী স্মৃতি সম্মাননা স্মারক’ তুলে দেন। এছাড়াও এই আলোচনা চক্রে উপস্থিত বিশিষ্টজনদের উত্তরীয়, পুষ্পস্তবক এবং উত্তরের রোববারের পক্ষ থেকে ছোট্ট উপহার তুলে দেওয়া হয়। আন্তর্জাতিক এই আলোচনা চক্র শেষে নৈশকালীন আহারের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। আলোচনা চক্রের বিশিষ্টজনদের মধ্যে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অন্যতম বিশিষ্ট শিক্ষাবিদ ড. নব কুমার দাস, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. নির্মল কুমার রায়, অধ্যাপক রিপন সরকার, ড. সুনীল চন্দ, ড. দীপক চন্দ্র বর্মন, তৃপ্তি সান্ত্রা, ডাঃ মনিদীপা বিশ্বাস কীর্তনীয়া, এলড্রিক বিশ্বাস, ঢাকা, শর্মিষ্ঠা বিশ্বাস, বঙ্গরত্ন সুকুমার সরকার, উমাদাস ভট্টাচার্য, ইলা সূত্রধর, চন্দ্রনাথ ব্যানার্জি অগ্নিবীণা, বিশ্বজিৎ ব্যানার্জি অগ্নিবীণা, মিসেস এস. এ. ক্রুস, ঢাকা, দীপক কুমার মন্ডল, হরিপদ সাহা, বরুণ তালুকদার, দুলাল চন্দ্র সূত্রধর, বিপ্লব কুমার রায়, ড. সমিত ঘোষ, কৌশিক বিশ্বাস, গগন ঘোষ, সৌমী সিনহা, মামনি সরকার, গৌরাঙ্গ শীল, প্রতাপ কুমার কুণ্ডু,দোয়েল চক্রবর্তী, শুভাশিস গোস্বামী, সমাজকর্মী সূরজ দাশ প্রমুখ। এছাড়াও উত্তরের রোববারের কর্ণধার মাননীয় বঙ্গরত্ন বিশ্বনাথ লাহা সহ আরো অনেকে আজকের এই আন্তর্জাতিক সাহিত্য সম্মিলন আলোচনা চক্রে উপস্থিত ছিলেন।এই আলোচনা চক্রটি সুচারুরূপে সঞ্চালনা করেন পরম্পরা প্রকাশনীর কর্ণধার মাননীয় গৌতম দাস মহাশয়।
আন্তর্জাতিক সাহিত্য সম্মিলন ও বাংলার জন্য বাঙালির সাথে আলোচনা চক্র।












Leave a Reply