ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা শরদিন্দু দাস ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ এলাকার তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা শরদিন্দু দাস ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ এলাকার তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য পাল্টা তার বাড়িতে হামলা চালানোর অভিযোগ তুলেছে। অভিযোগ পাল্টা অভিযোগ দায়ের হলো বালুরঘাট থানায়। শরদিন্দু দাসের অভিযোগ তার নাম ব্যবহার করে এক যুবকের ভোটার লিস্টে নাম তোলা হয়েছে। গ্রাম পঞ্চায়েত মেম্বারকে জানাতে গেলে তাকে ও তার স্ত্রীকে মারধর করা হয় এই ঘটনায় তার স্ত্রী অসুস্থ অবস্থায় বালুরঘাট হাসপাতালে ভর্তি শরদিন্দু বাবুর অভিযোগ। পাশাপাশি গ্রাম পঞ্চায়েত মেম্বারের অভিযোগ ভোটার লিস্টে যে যুবকের নাম তোলা হয়েছে সেই যুবক শরদিন্দুর বাবুর দাদার বাড়িতেই কাজ করে তারাই ঐ যুবকের নাম শরদিন্দু দাস বাবুর নাম ব্যবহার করে ভোটার লিস্টে তুলেছে। এক্ষেত্রে তার কোনই হাত নেই। গ্রাম পঞ্চায়েত সদস্য নিতাই সরকারের পাল্টা অভিযোগ শরদিন্দু দাস তার বাড়িতে হামলা চালায়। ভীত হয়ে তিনি বাড়ি থেকে চলে যান তিনি কাউকে মারধর করেননি। অভিযোগ পাল্টা অভিযোগ দায়ের হয়েছে বালুরঘাট থানায়। অভিযোগ পাল্টা অভিযোগ এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *