কুমারগঞ্জ বিধানসভার বিভিন্ন বুথে বুথ সশক্তিকরণ কর্মসূচিতে যোগ দিলেন বালুরঘাট বিধানসভার বিধায়ক অশোক লাহিড়ী।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাটের পর এবার কুমারগঞ্জ বিধানসভার বিভিন্ন বুথে বুথ সশক্তিকরণ কর্মসূচিতে যোগ দিলেন বালুরঘাট বিধানসভার বিধায়ক অশোক লাহিড়ী। এদিন তিনি রামকৃষ্ণপুর অঞ্চলের ১২৬ নম্বর বুথে যান। সঙ্গে ছিলেন জেলা, মন্ডল ও বুথের বিজেপির নেতৃত্বরা। সেখানে উপস্থিত গ্রামবাসীদের নিয়ে চলে দলীয় কর্মসূচি। অশোক মিত্র জানান, বুথের মধ্যে দিয়ে সংগঠন শক্তিশালী হয়। আগামী পঞ্চায়েত নির্বাচনে বেশি আসনে জয়ের লক্ষ্যে তারা বুথ সশক্তিকরণ কর্মসূচির ওপর জোর দিয়েছেন।
প্রসঙ্গত, বালুরঘাট বিধানসভা তো বটেই, জেলার অনান্য জায়গাতে দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। এদিন বালুরঘাট শহরের রাস্তার কাজ পরিদর্শনের পর তিনি যান কুমারগঞ্জের বিভিন্ন বুথ সশক্তিকরণ কর্মসূচিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *