প্রায় ৬ লক্ষ ৫১ হাজার টাকা প্রতারণার অভিযোগে সাইবার ক্রাইম থানার পাঁচজন গ্রেপ্তার করল কুমারগঞ্জ থেকে।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- প্রায় ৬ লক্ষ ৫১ হাজার টাকা প্রতারণার অভিযোগে সাইবার ক্রাইম থানার পাঁচজন গ্রেপ্তার করল কুমারগঞ্জ থেকে। জানা গেছে এক মহিলা সার্ভেটাইম থানায় অভিযোগ করে যে অ্যাপ ডাউনলোডের নামে তার কাছ থেকে প্রায় ৬ লক্ষ ৫১ হাজার টাকা প্রতারণা করা হয়েছে। তদন্তে নামের সাইবার ক্রাইম থানার পুলিশ তদন্ত নেমে সাইবার ক্রাইম থানার পুলিশ পাঁচজনকে কুমারগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করে। বুধবার অভিযুক্তদের দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে পেশকরা হলে। সাইবার ক্রাইম থানার পুলিশ অভিযুক্তদের ১৪ দিনের পুলিশ হেফাজত চায়।আদালত সবদিক বিচার করে চার অভিযুক্তের ১৩ দিনের পুলিশ হেফাজত এবং এক অভিযুক্তের ১৪ দিনের জেল হেফাজত মঞ্জুর করেছে বলে জানা গেছে । এক মহিলাকে অ্যাপ ডাউনলোডের মাধ্যমে অভিযুক্তরা প্রতারণা করে সেই ঘটনাতেই তদন্তে নেমে পুলিশের এই সাফল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *