তৃণমূলের লোকশিল্পী সেলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো বালুরঘাট নাট্য মন্দির মঞ্চে।

নিজস্ব সংবাদদাতা, দঃ দিনাজপিরঃ- তৃণমূলের লোকশিল্পী সেলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো বালুরঘাট নাট্য মন্দির মঞ্চে। দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন ব্লক থেকে এদিন লোকশিল্পীরা এসে বালুরঘাট নাট্য মন্দিরে সভায় যোগ দেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি মৃণাল সরকার বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ তৃণমূলের বিভিন্ন জেলা নেতৃত্ব।

সামনেই পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত ভোটের আগে জেলার সমস্ত ব্লকের লোক শিল্পীদের নিয়ে তৃণমূল লোকশিল্পী সেলের সভার যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
তৃণমূল জেলা সভাপতি মৃণাল সরকার জানান, পঞ্চায়েত ভোটে তৃণমূল সেলের লোক শিল্পীরাও নির্বাচনী প্রচারে অংশ নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *