চাকদহে সোনার দোকানে চুরি।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সোনার দোকানে চুরির ঘটনা ঘটলো, চাকদহ থানা এবং চাকদহ পৌরসভার ঢিল ছোঁড়া দূরত্বে এসপি মুখার্জী রোডে সোনার দোকানে।দোকানের পিছন দিকের দেয়ালে ওপরে অংশ ভেঙে দোকানের ভিতর ঢুকে প্রথমে সিসিটিভি খুলে ফেলে। সিন্দুক ভাঙতে না পেরে দোকানের সোকেসে যা ছিল সোনা ও রুপার গহনা সব নিয়ে যায় চোরেরা।মা জুয়েলার্স এন্ড স্টোর্স। মালিক বিকাশ কর্মকার।কান্নায় ভেঙে পড়েন বিকাশ বাবু ও তার স্ত্রী এবং তার ছেলে।বিকাশবাবুর ছেলে বর্ষন কর্মকার বলেন,আজ সকালে দোকান আমি খুলি। খুলে দেখি দোকানে ভিতরে জিনিস পত্র ছরিয়ে ছিটিয়ে রয়েছে।দোকানে ভিতরে সিসিটিভি খুলে নিয়ে গেছে। সিন্দুক ভাঙতে পারে নি। ড্রয়ারের অর্ডারি সোনা ও রুপার গহনা খোয়া যায়।পৌরসভা ও চাকদহ থানায় জানানো হয়েছে।কত টাকা নগদ গহনা নিয়ে গেছে সঠিক তথ‍্য দিতে পারছেন না বিকাশ বাবুর স্ত্রী।চাকদহ থানা ও পৌরসভার অধিন শ‍্যামাপ্রসাদ মুখার্জী রোড একটি জনবহুল এই রাস্তার ওপরে দোকানে চুরি।এত বড়ো বাজারে কোন পাহাদারা নেই সেই প্রশ্ন উঠে আসছে। এলাকায় আতঙ্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *