শেষ হলো প্রথম পর্যায়ের মহিলা আত্মরক্ষা প্রশিক্ষণ।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে তিন দিনের মহিলা আত্মরক্ষা প্রশিক্ষণ শিবির শুরু হয় কোচবিহার পুলিশ লাইনে। রবিবার ওই অনুষ্ঠানের শেষ দিন। এদিন সেখানে কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় প্রায় ২০০ জন মহিলা ওই প্রশিক্ষণ শিবিরে। এদিন সেখানে ক্যারাটে নানা কায়দা কৌশল নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রথম পর্যায়ের ওই প্রশিক্ষণ শিবির আজ শেষ। দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু হবে আগামীকাল থেকে বলে জানিয়েছেন তিন দিনের মহিলা আত্মরক্ষা প্রশিক্ষণ শিবিরের উদ্যোক্তারা।

জানা গেছে, কোচবিহার জেলা পুলিশের ব্যবস্থাপনায় ও কোচবিহার জেলা ক্যারাটে সংস্থার সহযোগিতায় তিন দিনের মহিলা আত্মরক্ষা প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে আগামী ৭ তারিখ। ওই প্রশিক্ষণ শিবির দুটি পর্যায়ে করা হচ্ছে। প্রথম পর্যায়ে এই শিবিরে অংশ গ্রহণ করবে জেলার বিভিন্ন প্রান্তে ২১৪ জন মহিলা। প্রথম পর্যায়ের প্রশিক্ষণ আজ শেষ হলো। এবং পরবর্তী পর্যায়ে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে শুক্রবার, শনিবার ও রবিবার। সেই পর্যায়ে অংশ গ্রহণ করবে বিভিন্ন স্কুলের ছাত্রীরা। কারণ অনেক ছাত্রীদের পরীক্ষা থাকায় তাদের দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ দেওয়া হবে। সেখানে অংশগ্রহণ করবে প্রায় ২০০ জন। জেলায় দুই পর্যায়ের মোট ৪০০ জন মহিলা এই ক্যারাটে প্রতিযোগিতা অংশগ্রহণ করবে। তাদের মধ্যে যারা গ্র্যান্ড ফাইনালে হবে। যারা অংশ গ্রহণ করবে তাদের হাতে জেলা পুলিশের পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *