নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- এতদিন আপনারা জেনেছেন দুয়ারে সরকার। এইবার দুয়ারে হাজির শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। শান্তিপুর বিধানসভার অন্তর্গত ফুলিয়া পাড়ার বাসিন্দা ফেলানি বসাকে নতুন বছরের শুভেচ্ছা জানাতে বাড়ির উপরে এলেন বিধায়ক। ফেলানি বসাক নামটা খুবই পরিচিত। বাম জামানায় মমতা বন্দ্যোপাধ্যায় ফেলানি বসাকের বোবা মেয়ের ধর্ষণের বিচার চাইতে মহাকরণে গিয়েছিলেন। সেই সময় ফেলানিকে নিয়ে আন্দোলন করে তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়ক বলেন আমি যেদিন প্রার্থী নির্বাচিত হয়েছিলাম সেদিন থেকেই উনার আশীর্বাদ এবং উনার খোঁজখবর রেখেছি। এছাড়াও আগামী দিনেও ওনার পাশে আমি থাকব ।
নতুন বছরের শুভেচ্ছা জানাতে দুয়ারে হাজির বিধায়ক।












Leave a Reply