ভর সন্ধ্যায় বাইক আরোহীর গলার নলি কেটে খুন বাঁকুড়া শহরে।

আবদুল হাই, বাঁকুড়াঃ ভর সন্ধ্যায় বাঁকুড়া শহরের অভিজাত এলাকার ব্যস্ত রাস্তায় বাইক আরোহীর গলার নলি কেটে খুন
প্রতাপবাগানের মূল রাস্তায় চলন্ত বাইকটিকে ধাক্কা দিয়ে আমনকে ফেলে দেয় আততায়ীরা। পরে ছুরি দিয়ে আমনের গলার নলি কেটে আততায়ীরা বাইকে চড়ে পালিয়ে যায়। খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় যুবককে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বাঁকুড়া শহরের যে এলাকায় যুবকের গলার নলি কাটা হয়েছে সেখান থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বাঁকুড়া সদর থানার আইসি র আবাসন। রাস্তাটিও যথেষ্ট ব্যস্ত। এমন ব্যাস্ত সড়কে ভর সন্ধ্যেতে এমন খুনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাঁকুড়া শহর জুড়ে। ঘটনার প্রকৃত তদন্তের দাবী জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *