সন্দেহ ভাজন দুই ব্যক্তিকে গ্রেফতার করে তাদের কাছ থেকে উদ্ধার করা হলো ৭২ লক্ষ টাকা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আবারো কৃষ্ণগঞ্জ থানার বিরাট সাফল্য। সন্দেহ ভাজন দুই ব্যক্তিকে গ্রেফতার করে তাদের কাছ থেকে উদ্ধার করা হলো ৭২ লক্ষ টাকা। ঘটনাটি নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাঝদিয়া বাজার এলাকার। সূত্রের খবর গতকাল রাত দেড়টা নাগাদ মাজদিয়া বাজার এলাকায় তুই সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখা যায় মাজদিয়া বাজার এলাকায়। সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে থাকার ফলে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। এরপরেই তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৭২ লক্ষ টাকা। এরপরেই ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয় কৃষ্ণগঞ্জ থানায়। জিজ্ঞাসাবাদ করে তাদের পরিচয় পত্র জানার চেষ্টা করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর ওই দুই ব্যক্তির নাম প্রবীণ গিরিকত বয়স আনুমানিক কুড়ি বছর, রঞ্জিত প্রভাকর কদম বয়স আনুমানিক ২৭ বছর, দুই ব্যক্তির বাড়ি মহারাষ্ট্র রাজ্যে বলে জানা গিয়েছে। ওই দুই ব্যক্তি র কাছে বিপুল পরিমাণে এই নগদ টাকা কোথা থেকে এলো এবং তারা সেই টাকা কোথায় নিয়ে যাচ্ছে তার তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *