এবার অভিযোগ উঠল এক স্কুল ছাত্রীকে অপহরণের।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নবদ্বীপ থানার মহিশুরা ঘোষ পাড়া এলাকার বাসিন্দা সঞ্জয় দাসের মেয়েকে চলতি মাসের গত ১৩ তারিখ দুপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি এবং তার পরিবার মেয়েকে অনেক খোঁজাখুঁজি করার পরও না পেয়ে অবশেষে নবদ্বীপ থানার দারস্ত হন এবং একটি মিসিংডাইরি করেন সেখানে। জানা যায় নিখোঁজ ওই ছাত্রীর নাম তনুশ্রী দাস। সে একাদশ শ্রেণির ছাত্রী। পরিবার সূত্রে খবর,পরিবারের সন্দেহ মেয়ে মোবাইলে গেম খেলের সূত্রে ঝাড়খন্ডে থাকা এক ব্যক্তির সাথে তার পরিচয় হয়। তারা আরো জানান তাদের ধারণা তাদের মেয়ে নিখোঁজের দিন নবদ্বীপে তাদের বাড়ির সামনে এসেছিলেন ওই ব্যক্তি। আর সেই তাদের মেয়েকে অপহরণ করেছে বলে দাবি করেন তারা। বর্তমানে সেই অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *