খুশির ঈদে মাতলো আট থেকে আশি।

বাঁকুড়া, আবদুল হাই:-পবিত্র রমজান মাস শেষে সারা দেশ জুড়ে পালিত হল মুসলিম ধর্মাবলম্বীদের শ্রেষ্ঠ উৎসব ঈদ।ঈদ কে ঘিরে সারাদেশ উৎসবে মেতে উঠেছে আবাল বৃদ্ধ থেকে শুরু করে কচিকাঁচারা। ঈদের জামায়াতে শরিক হয়েছে কিশোর থেকে শুরু করে বৃদ্ধ,ও কচিকাঁচারা। জামায়াত শেষে পরস্পর কোলাকুলি,ঈদ মোবারক ,সালাম বিনিময় করতে দেখা গেল। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে সম্প্রীতির উৎসব। সেইমত আজ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের সিমুলিয়া, বেলবান্দি, বড়জোড়া ব্লকের হাট আশুরিয়ায় সহ অন্যান্য প্রান্তে প্রান্তে পালিত হল ঈদ।ঈদ কে ঘিরে কচিকাঁচারা খুশিতে মেতে উঠেলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *