বর্ধমান শহরে বলিউড অভিনেত্রী মন্দাকিনী।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- ঈদ উপলক্ষে বর্ধমান পৌরসভার ১৮নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ রহমানের উদ্যোগে শনিবার পূর্ব বর্ধমান শহরে পা রাখলেন চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মন্দাকিনী। মঞ্চে উঠে প্রদীপ প্রজ্জলন করে খুশির ঈদ উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, এছাড়াও ওয়ার্ডের অন্যান্য কাউন্সিলররা। মঞ্চে উঠে অভিনেত্রী সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নাড়ান। সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এরপরেই মঞ্চ থেকে নেমে হুড খোলা গাড়িতে অভিনেত্রী গোটা বর্ধমান শহরে রোড শো করেন ।
মঞ্চ থেকে তিনি বলেন, “বর্ধমান শহরবাসী প্রত্যেকটি মানুষকে আমার ঈদের শুভেচ্ছা। প্রতি বছরের মতো এ বছরও সবাই ঈদ উৎসবে মেতে উঠুন এবং আনন্দ উপভোগ করুন। প্রচন্ড গরম সকলে সাবধানে থাকুন, সুস্থ থাকুন”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *