বিশ্ব বসুন্ধরা দিবসকে সামনে রেখে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলার পরিবেশের পরিবর্তন ঘটানোর লক্ষ্যে গণস্বাক্ষর কর্মসূচি পালন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দিনে দিনে পৃথিবীর উষ্ণায়ন বেড়েই চলেছে। গাছ কাটা, দ্রুত নগরায়ন, যানবাহন বৃদ্ধির ফলে বালুরঘাট শহরেও স্থানীয় আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। ২২ এপ্রিল বিশ্ব বসুন্ধরা দিবসকে সামনে রেখে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলার পরিবেশের পরিবর্তন ঘটানোর লক্ষ্যে গণস্বাক্ষর কর্মসূচি পালন করল বালুরঘাটের পরিবেশ প্রেমী সংগঠন দিশারী সংকল্প ও বালুরঘাট সাইকেল কমিউনিটি। বালুরঘাটের বাসিন্দারা যাতে পরিবেশকে বাঁচানোর লক্ষ্যে দ্রুত সবুজায়ন ঘটান এবং জল সংকট রোধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন সেই লক্ষ্যে অঙ্গীকার পত্রে স্বাক্ষরের মাধ্যমে এই দুই সংগঠনের বসুন্ধরা দিবস পালন করেন । বসুন্ধরা দিবসকে সামনে রেখে পরিবেশকে বাঁচানোর লক্ষ্যে এই দুই সংগঠনের এই উদ্যোগকে প্রশংসা করেছে বালুরঘাটের মানুষ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *