মালদা জেলার গাজোলে পঞ্চায়েত নির্বাচনের আগে বড়সড় আবারো তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন ।

নিজস্ব সংবাদদাতা, মালদা:–মালদা জেলার গাজোলে পঞ্চায়েত নির্বাচনের আগে বড়সড় আবারো তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন । মালদা জেলার গাজোলে দুটি বুথে ৪০টিরও বেশি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন
বাংলার ভবিষ্যৎকে সুরক্ষিত করার অঙ্গীকার নিয়ে শুক্রবার রাত্রি ৭ নাগাদ গাজোল বিধানসভার পান্ডুয়া অঞ্চলের আদিনা পূর্ব বুথে ও গাজোল বিধানসভার রানীগঞ্জ এক অঞ্চলের আলমাস পুর এই দুটি বুথে এদিন ৪০ টির বেশি পরিবার বিজেপিতে যোগদান করলো।
জানাযায় গাজোল বিধানসভার পান্ডুয়া অঞ্চলের আদিনা পূর্ব বুথের ২৬ টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে। বিধায়ক চিন্ময় দেব বর্মন, সাধারণ সম্পাদক কৃষ্ণ বর্মন ও যুব মোর্চা সভাপতি উত্তম সাহা ‘র নেতৃত্বে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পাশাপাশি গাজোল বিধানসভার রানিগঞ্জ-১ অঞ্চলের আলমাসপুর বুথের ২০ টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন চিন্ময় দেব বর্মন , সাধারণ সম্পাদক কৃষ্ণ বর্মন ও অঞ্চল কনভেনার জয়দেব সরকার সহ বিভিন্ন কর্মী সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *