লেনিনের ১৫৪ তম জন্মদিবস আর এস পি রানাঘাট লোকাল কমিটির উদ্যোগে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সর্বহারার মহান নেতা মহামতি লেনিনের ১৫৪ তম জন্মদিবস আর এস পি রানাঘাট লোকাল কমিটির উদ্যোগে আজ রানাঘাটে সুভাষ এভিনিউয়ে পৌরসভার সামনে অনুষ্ঠিত হয়।
মহান নেতার প্রতিকৃতিতে মাল্য দান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন আর এস পি র নেতা ও কর্মী, সমর্থকরা।
অনুষ্ঠানে লেনিনের স্মরনে বক্তব্য রাখেন ভবানী বর্মন আবৃত্তি পরিবেশন করেন তরুণ বাচিক শিল্পী সরিৎ বিশ্বাস ও অঞ্জনা বিশ্বাস। উপস্থিত ছিলেন আর এস পি র নদীয়া জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সুবীর ভৌমিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *