আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের বেগম রাবেয়া খাতুন উচ্চ বিদ্যালয়ে তৃণমূল যুব কংগ্রেসের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হলো।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। এরই মধ্যেই শাসক-বিরোধী সবাই খুঁটি সাজাতে শুরু করেছেন। শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন কর্মসূচি। আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের বেগম রাবেয়া খাতুন উচ্চ বিদ্যালয়ে তৃণমূল যুব কংগ্রেসের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হলো। ওই সভায় উপস্থিত ছিলেন, ফালাকাটা গ্রামীন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি জবেদুল আলম, ফালাকাটা গ্রামীণ ব্লক যুব তৃণমূলের সভাপতি তাপস বর্মন ছিলেন ধনীরামপুর এক নম্বর অঞ্চলের যুব সভাপতি নিরবিকল্প রায় সহ অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *