জনসংযোগ যাত্রা করতে দক্ষিন দিনাজপুর জেলায় আসছেন অভিষেক বন্দোপাধ্যায়।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:-  জনসংযোগ যাত্রা করতে দক্ষিন দিনাজপুর জেলায় আসছেন অভিষেক বন্দোপাধ্যায়। তিনি জেলায় তিন দিন থাকবেন। এই তিন দিন তিনি জেলার তিনটি জোনে কর্মীদের সাথে বৈঠক করবার পাশাপাশি এলাকার মানুষের সাথেও কথা বলবেন বলে জেলা তৃনমুলের কো-অর্ডিনেটর সুভাষ চাকি জানিয়েছেন।

তিনি আরো জানান তাদের দলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় ঘোষনা অনুযায়ী আগামী ২৫ এপ্রিল থেকে কুচবিহারের দিনহাটা থেকে এই কর্মসূচী সুচনা করবেন। এরপর আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জ্জিলিং, উত্তরদিনাজপুর জেলাঘুড়ে দক্ষিন দিনাজপুর জেলায় আসবেন এবং দলীয় কর্মীদের নিয়ে এই কর্মসূচী রুপায়ন করবেন। জেলার কর্মী সমর্থকরা এই কর্মসুচী সফল করতে সব রকম প্রস্তুতি নিয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *