প্রশাসন সর্বদা অসহযোগিতা করেছে বলেই তাকে ২৪ ঘন্টা অপেক্ষা করতে হয়েছে : প্রিয়ঙ্কো কানুনগো।

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- ময়না তদন্তের রিপোর্ট তাকে দেওয়া হয়নি প্রশাসনের তরফ থেকে। এখানে ময়না তদন্তে তিনজন ডাক্তার ছিল। আমি তিনজন ডাক্তারের সঙ্গে দেখা করব বলে অপেক্ষা করেছিলাম। কিন্তু প্রশাসনের তরফ থেকে তিনজনের মধ্যে দুজনকে ছুটি দিয়ে দিয়েছে আর একজন ডাক্তারের সঙ্গে আমার কথা হয়েছে। আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সার্কিট হাউসে এমন ই কথা বললেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়ঙ্কো কানুনগো। তিনি বলেন তার সঙ্গে প্রশাসন সর্বদা অসহযোগিতা করেছে বলেই তাকে ২৪ ঘন্টা অপেক্ষা করতে হয়েছে।। প্রশাসনের তরফ থেকে অসুবিধা করার ফলে ময়নাতদন্তে রিপোর্টে অসন্তোষ প্রকাশ করেন তিনি। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান বলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাকে বলেন অতিরিক্ত জেলাশাসক তাকে ফোন এখানে আস্তে মানা করে দিয়েছেন।তাই এখন তার তরফে যা যা পরবর্তী পদক্ষেপ সেটাই তিনি করবেন বলে জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *