সন্ত্রাসহীন, রক্তপাতহীন পঞ্চায়েত নির্বাচন চায়, আমিও সেটা চাই : অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: রাজার শহর কোচবিহার। এখানে কোনও শুভ অনুষ্ঠান শুরু করতে গেলে অনেকেই প্রাণের ঠাকুর মদন মোহনের আশীর্বাদ প্রার্থনা করেন। সেই রীতি মেনেই অভিষেক মদনমোহন মন্দিরে চলে যান। গোটা এলাকা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। তবে এদিন অভিষেককে একবার চোখের দেখা দেখতে মন্দিরের বাইরে ভিড় জমে যায়।

আজ অভিষেক মদনমোহন ঠাকুরের সামনে বসে পুজো দেন। এরপর তিনি একে একে মদন মোহন মন্দির চত্বরে থাকা জয়তারার মন্দির সহ একাধিক মন্দিরে গিয়ে পুজো দেন। এদিকে জেলা তৃণমূলের তাবড় নেতা নেত্রীরা মন্দির চত্বরে ছিলেন।

এদিন মদনমোহন মন্দিরে পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, ” আমাদের দলে অনেকেই আছেন, যাঁরা দুর্নীতিমুক্ত, সন্ত্রাসহীন, রক্তপাতহীন পঞ্চায়েত নির্বাচন চায়, আমিও সেটা চাই।” তাঁর যুক্তি, সবার আগে উচিত সঠিক প্রার্থী নির্বাচিত করা। সঠিক প্রার্থী নির্বাচিত না হলে কোনওভাবেই, কেউ কোনওদিন স্বচ্ছ পঞ্চায়েত গড়ে তুলতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *