রাস্তাঘাট নিয়ে একাধিক অভিযোগ উঠে এলেও অনান্য কাজ নিয়ে খুশি গ্রামবাসীরা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- রাস্তাঘাট নিয়ে একাধিক অভিযোগ উঠে এলেও অনান্য কাজ নিয়ে খুশি গ্রামবাসীরা। বালুরঘাট ব্লকের অন্তর্গত ভারত- বাংলাদেশ সীমান্তবর্তী চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতে মিশ্র প্রতিক্রিয়া মানুষের। জানা গিয়েছে, ওই পঞ্চায়েতে পৌঁছে গিয়েছে পানীয় জল। রয়েছে গুরুত্বপূর্ণ এলাকায় আলোর ব্যবস্থা। কিছু এলাকায় বাকি রয়েছে শৌচালয়। অনেকে পাননি আবাস যোজনার ঘর। তবে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, জয় জোহার, জয় বাংলা, বিধবা ও বার্ধক্যভাতা সহ সরকারি প্রকল্পর সুবিধা পাচ্ছেন গ্রামবাসীরা। গত পাঁচ বছরে কাজের নিরিখে ওই গ্রাম পঞ্চায়েত এবার কে দখল করবে তা বড় প্রশ্ন এলাকায়।
পঞ্চায়েত প্রধানের কথায়, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে দিয়ে একটি নিদিষ্ট নিয়মে চলে গ্রাম পঞ্চায়েত। এখানে সব কাজ গ্রাম পঞ্চায়েত করতে পারেনা। তবে পঞ্চায়েত তার সাধ্যমত কাজ করেছে বিগত সময়ে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *