বালুরঘাট শহরের ৬ নম্বর ওয়ার্ডের দিশারী ক্লাব এলাকায় একটি ড্রেনের কাজ পরিদর্শন করেন পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র ।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২৭ এপ্রিল––– শহরের নিকাশি ব্যবস্থার উন্নয়ন করতে উদ্যোগী বালুরঘাট পৌরসভা । এদিন বালুরঘাট শহরের ৬ নম্বর ওয়ার্ডের দিশারী ক্লাব এলাকায় একটি ড্রেনের কাজ পরিদর্শন করেন পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র । এই ড্রেন নিয়ে নিম্নমানের কাজের অভিযোগ তুলেছিল বিজেপি দল । যার পরেই এদিন স্থানীয় কাউন্সিলরদের সঙ্গে নিয়ে ওই ড্রেনের কাজ পরিদর্শনে যান চেয়ারম্যান । তিনি জানিয়েছেন, এলাকার বাসিন্দারা ভালো কাজ হয়েছে বলে দাবি করছেন । কিন্তু কুৎসা এবং অপপ্রচার করতে বিজেপি মিথ্যে অভিযোগ তুলছে । সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারের আলোয় আসতে প্রচেষ্টা চালাচ্ছে তাঁরা ।
***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *