নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ভাগীরথী জলে স্নান করতে নেমে তলিয়ে গেল এক বৃদ্ধা। জানা যায় ওই বৃদ্ধার নাম মাধবী মন্ডল , বয়স আনুমানিক ৬৫ বছর, বাড়ি শান্তিপুর হরিপুর বড় ডাঙ্গাপাড়ায় । স্থানীয় সূত্রে জানা যায় ওই বৃদ্ধা প্রতিদিনই শান্তিপুর বেলতলা মুড়িগঙ্গা ঘাটে স্নান করতে আসেন। প্রতিদিনের ন্যায় এদিনও ঘাটে স্নান করতে আসেন ওই বৃদ্ধা, এরপরই হঠাৎই তলিয়ে যায় ভাগীরথীতে । অনেক খোঁজাখুঁজি করেও খোঁজ না মিলায় অবশেষে আজ শান্তিপুর থানার পক্ষ থেকে ডুবুরি নামানো হয়। যদিও এখনো পর্যন্ত খোঁজ মেলেনি ওই বৃদ্ধার , চলছে বৃদ্ধার খোঁজে তল্লাশি।
ভাগীরথী জলে স্নান করতে নেমে তলিয়ে গেল এক বৃদ্ধা।












Leave a Reply