রানাঘাট ছোট বাজার মোড়ে বুধবার রাতে ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে এক পথ সভা অনুষ্টিত হয়।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট ছোট বাজার মোড়ে বুধবার রাতে ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে এক পথ সভা অনুষ্টিত হয়। ওই পথসভায় উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি ও বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায় ৭নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামনাশিস চট্টোপাধ্যায় সহ স্থানীয় নেতৃবৃন্দ। বিভিন্ন দুর্নীতি প্রধানমন্ত্রী আবাসযোজনার বাড়ি তৈরি করতে ঠিকাদাররা নিম্নমানের জিনিসপত্র দিয়ে বাড়ি তৈরির প্রতিবাদ সহ নানা দুর্নীতির বিরুদ্ধে এই পথসভা অনুষ্টিত হয়। সাংসদ, বিধায়ক, কাউন্সিলর সহ স্থানীয় নেতৃত্বদের বক্তব্যে সমালোচনা ও নানা দুর্নীতির কথা তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *