সারাবছর দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে পথ ও কুকুর দের সেবায় নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বালুরঘাটের সহৃদয় যুবক বিলাস মহন্ত।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- সারাবছর দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে পথ ও কুকুর দের সেবায় নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বালুরঘাটের সহৃদয় যুবক বিলাস মহন্ত। পাশাপাশি মানবতার স্বার্থে,সারা বছর নিয়মিত রক্তদাতা বিলাস মহন্ত। নিজের ২৫ তম জন্মদিনেও বালুরঘাট ব্লাড ব্যাংকে রক্তদান করলেন বিলাস মহন্ত। বিলাস মহান্তের কথায়” আমি চাই আমাকে দেখে আরো মানুষ রক্ত দানে ও পথ কুকুর সহ অন্যান্য প্রাণীদের সেবায় এগিয়ে আসুক।”সারা বছরই গ্রাম থেকে শহর জেলার বিভিন্ন প্রান্তে পথ পুকুর সহ গরু ছাগল আহত ষার,সকলের সেবায় ত্রাতা রূপে ছুটে যান বিলাস মহন্ত। তার এই অবিরত নিরলোস প্রচেষ্টাকে
ইতিমধ্যেই সাধুবাদ জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন । স্বার্থের এই দুনিয়ায় দাঁড়িয়ে বিলাস মহন্তের মতো যুবকরা সমাজে এখনো হারিয়ে জাননি । হয়তো এই কারণেই মনুষ্যত্ব আজও বেঁচে রয়েছে।
সহৃদয় যুবকের ২৫ তম জন্মদিনে তাকে কুর্নিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *