নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার রানাঘাট এক নম্বর ব্লকের বি এল আর ও অফিসের রেভিনিউ অফিসারের বিরুদ্ধে উঠলো ঘুষ নেওয়ার অভিযোগ।রানাঘাট ১০ নম্বর ওয়ার্ডের থানা পাড়ার বাসিন্দা কাকলী মজুমদার অভিযোগ করেন সরকারি একটি নোটিশ পরিপেক্ষিতে ভেরিফিকেশন এর সময় দালাল মারফত ঘুষ নিয়েছেন রেভিনিউ অফিসার মিলন মন্ডল। এই ঘটনায় শুক্রবার স্থানীয় মানুষ বিক্ষোভ দেখায় বি এল আর ও অফিসে। অভিযোগ সুদর্শন ঘোষ মারফত ঘুষের কারবার চালান এই রেভিনিউ অফিসার। আজ টাকা নেওয়ার সময় সুদর্শন ঘোষকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় রানাঘাট এক নম্বর ব্লকের বি এল আর ও অফিসে। আসে রানাঘাট থানার পুলিশ। বি এল আর ও অফিসে ঘুষ নেওয়ার অভিযোগ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই অফিসে ঘুঘুর বাসা চলছে। বিভিন্ন সরকারি কাজে ঘুষ নেওয়া হচ্ছে। আর বদনাম হচ্ছে সরকার ও দলের।
ঘুষ নিয়ে চলছে কাজ, ধারা পড়লো হাতে নাতে, ঘটনায় বি এল আর ও অফিস ঘিরে বিক্ষোভ স্থানীয়দের, পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পুলিশ।












Leave a Reply