দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আবাস যোজনার টাকা নেওয়ার অভিযোগ সহ একাধিক বিতর্কে আগেই শিরোনামে এসেছে বটুন গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত নির্বাচনের আগে এবার সার্বিক উন্নয়ন নিয়ে খেদ সামনে এল মানুষের। তবে ৮০ শতাংশ গ্রামীন উন্নয়ন হয়েছে বলে দাবি প্রধান প্রশান্ত চৌধুরীর। কিন্ত এলাকার মানুষ বলছে অন্য কথা।
দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের অন্তর্গত বটুন গ্রাম পঞ্চায়েতটি বিজেপির দখলে। সেখানে বিজেপি ৭, তৃণমূল ৪ এবং বামেরা ১ টি আসন দখল করেছিল। বিজেপি পরিচালিত ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত চৌধুরী। এলাকায় রাস্তাঘাট, পানীয় জল থেকে শুরু করে সৌরবাতি, নিকাশি শৌচালয় ইত্যাদি নিয়ে অধিকাংশ মানুষের অভিযোগ।।পথবাতি, শৌচালয় ও রাস্তা যেটুকু হয়েছে তা আগে বোর্ড করে গিয়েছে বলে মানুষের দাবি। পানীয় জলের রিজার্ভার ও পাইপ লাইন বসানো হলেও পৌঁছায়নি জল। তবে পঞ্চায়েত প্রধান মানুষের অভাব অভিযোগকে উড়িয়ে দিয়ে জানান, তিনি তার সময়কালে ৮০ ভাগ কাজ করেছেন। বাকি ২০ শতাংশ কাজ পরে রয়েছে বলে তিনি জানান।
দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের অন্তর্গত বটুন গ্রাম পঞ্চায়েতে অনুন্নয়নের ছবি!












Leave a Reply