পঞ্চায়েত নির্বাচনের আগে বড়সড় রদবদল রানাঘাট জেলা পুলিশের অন্তর্গত বিভিন্ন থানা এবং আউটপোষ্টে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত বিভিন্ন থানা এবং আউটপোস্টের দায়িত্বের রদবদল। জেলা পরিষদ সুপারের পক্ষ থেকে নিয়মমাফিক বলে জানানো হলেও পঞ্চায়েতের আগে এই রদবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক দলগুলি।
শান্তিপুর থানার ওসি লালটু ঘোষ বদলি হয়ে যাচ্ছেন হাঁসখালি থানার ওসি হয়ে। অন্যদিকে ধানতলা থানার ওসি সুব্রত মালাকার আসছেন শান্তিপুর থানায় অন্যদিকে হাঁসখালি থানায় বর্তমান ওসি সুমন দাস বদলি হয়ে যাচ্ছেন ওসি ট্রায়াল মনিটরিং সেলে।
ফুলিয়া আউট পোস্টের বর্তমান ইনচার্জ প্রসেনজিৎ কর যাচ্ছেন মোহনপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এর দায়িত্ব নিয়ে। অন্যদিকে ফুলিয়া আউট পোস্টের ইনচার্জের দায়িত্ব সামলাতে আসছেন আড়ংঘাটা আউটপোস্টের বর্তমান ইনচার্জ কৌশিক কর।
আরংঘাটা আউটপোষ্টের ইনচার্জ হচ্ছেন ধানতলা থানার অনুপম ঢালী।
রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে এমনই নির্দেশ জারি করে অবিলম্বেতা কার্যকারী করার কথা বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *