বন্ধের সমর্থনে বিক্ষোভ, পুলিশের হাতে গ্রেফতার ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর সহ প্রায় ১০ জন বিজেপির কর্মী।

নিজস্ব সংবাদদাতা, মালদা:—বন্ধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও বিভিন্ন গাড়ি আটকানো দোকানপাট অফিস বন্ধ করার প্রতিবাদে পুলিশের হাতে গ্রেফতার দক্ষিণা সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি ঘোষ, যুব মোর্চার সভাপতি শুভঙ্কর চম্পতি, ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর সহ প্রায় ১০ জন বিজেপির কর্মী। মালদা শহরের কানির মোড় (দুর্গা মোড়) থেকে তাদের পুলিশ গ্রেপ্তার করে ইংরেজবাজার থানায় ধরে নিয়ে আসে। তারই প্রতিবাদে বিজেপির অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা ইংরেজবাজার থানার সামনে বিক্ষোভ দেখায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *